রাশিয়া ও ইউক্রেনের রাতভর হামলায় তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের স্টেট বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, একটি রুশ ড্রোন হামলায় মলদোভা সীমান্তবর্তী ওডেসার ভিনোগ্রাদোভকা আন্তর্জাতিক গাড়ি চেকপয়েন্টের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মেয়র ইহোর তেরেখভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রুশ ক্ষেপণাস্ত্র ওস্নোভিয়ানস্কি জেলার শিল্পাঞ্চলে আঘাত হানলে একজন নিহত হন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে একটি ১৬ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।
এদিকে, রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের একটি রেলস্টেশনে ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দু’জন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইউক্রেনের এই হামলায় একটি তেল শোধনাগারে আগুন লেগে যায় এবং ১০টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



