ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত মৃত্যু ১ হাজার

ইউরোপজুড়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কারণে মৃত্যু বাড়ছে
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কারণে মৃত্যু বাড়ছে |সংগৃহীত

ইউরোপজুড়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দেশটির জনস্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে যে, প্রকৃত সংখ্যাটি সম্ভবত আরো বেশি।

অতিরিক্ত মৃত্যুর বিস্তারিত জানাতে গিয়ে জনস্বাস্থ্য সংস্থা সান্তে পাবলিক বলেছে, মৃতদের বেশিভাগই বয়স্ক ব্যক্তি। আরো তথ্য পাওয়া গেলে মৃত্যুর হার বাড়বে বলে তারা আশঙ্কা করছে।

ইউরোপে তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে- যা রেকর্ড ভেঙেছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করেছে এবং অবকাঠামোর ক্ষতি করেছে।

বিজ্ঞানীরা বলেছেন, ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ছিল, যেখানে জলবায়ু বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছে।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের বেশিভাগ অংশে তীব্র তাপ কমে গেলেও, উত্তর-পূর্বের কিছু এলাকায় এখনো তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট সংবাদমাধ্যম লা ট্রিবিউনকে বলেছেন, আবহাওয়ার অবনতির পরেও তাপপ্রবাহের প্রভাব ১০ দিন পর্যন্ত থাকতে পারে।

সূত্র রয়টার্স