রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওই হুমকি দেন তিনি।
এক্স পোস্টে তিনি বলেন, ট্রাম্প সম্প্রতি বলেছেন যে পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’। এরপর তিনি সতর্ক করে বলেন, অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটতে যাচ্ছে। সেজন্য আমি শুধু একটি বিষয়ই বলতে চাই। তা হলো, ‘সত্যিকার অর্থে খারাপ’ বলে মনে করি। আর তা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি ট্রাম্প আমার কথা বুঝতে পেরেছেন।
উল্লেখ্য, পুতিনের একান্ত ঘনিষ্ঠ মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এরপর ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মূলত পুতিনের ইচ্ছাতেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন তিনি।
সূত্র : এনডিটিভি



