রাশিয়ার রাজধানী মস্কোতে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
শনিবার (১ আগস্ট) মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের বহুতল ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।
রেস্তোরাঁটির কাছে এক নারীর বহন করা দেশীয় বোমা থেকে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
মস্কো পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল যে, বিস্ফোরণে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। পরে আহতের সংখ্যা আরো বেড়েছে।
সূত্র: আল জাজিরা



