ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার দু’টি পৃথক চেষ্টায় চার অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এর আগে, বুধবার গভীর রাতে সমুদ্র উপকূলীয় শহর হারদেলোর উপকূলে একটি নৌকা ডুবে গেলে এক ব্যক্তির মৃত্যু হয়।
এছাড়া ডানকার্ক বন্দরের কাছে আরো তিন অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্র: বাসস



