আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিচারক এবং প্রসিকিউটরদের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে ‘বিচারিক স্বাধীনতার ওপর স্পষ্ট আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে।
আদালত এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, চাপ এবং বিধিনিষেধ সত্ত্বেও তারা তাদের দায়িত্ব পালন করে যাবে।
মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুতে থাকা কর্মকর্তাদের মধ্যে ফরাসি বিচারক নিকোলাস গিলট এবং কানাডিয়ান বিচারক কিম্বার্লি প্রোস্ট রয়েছেন।
এই পদক্ষেপের পর ফ্রান্সও অসন্তোষ প্রকাশ করে এটিকে স্বাধীন বিচারিক নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে।
সূত্র : পার্সটুডে



