ইউক্রেন পশ্চিমাদের জন্য ‘দুধের গাভী’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা। বুধবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, জাখারোখা বলেছেন, ‘ইউক্রেনের প্রকৃত নিরাপত্তা হলো নিজস্ব এজেন্ডা থাকা এবং ন্যাটো বা পশ্চিমা দেশগুলোর জন্য নয়, নিজস্ব জনগণের জন্য কাজ করা।’
তিনি জোর দিয়ে বলেছেন, পশ্চিমারা অনেক আগেই নিরাপত্তার নিশ্চয়তা বাতিল করে দিয়েছে।
জাখারোভা বলেন, পশ্চিমারা ইউক্রেনের সম্পদের পেছনে ছুটছে। তিনি বলেন, ব্রিটেন অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে উভয় দিক থেকেই ধ্বংস হয়ে যাচ্ছে। লন্ডন ইউক্রেনের সম্পদ বিনামূল্যে পেতে চায়। কারণ এর নিজস্ব কিছুই নেই।
সূত্র : পার্সটুডে



