হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রিটিশ নৌবাহিনীর ৩ সদস্য নিহত

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে বুধবার (৩ জুন) একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রিটিশ নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে হেলিকপ্টার দুর্ঘটনা
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে হেলিকপ্টার দুর্ঘটনা |সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে বুধবার (৩ জুন) একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রিটিশ নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় ভোর ৪টার দিকে ডেভন কাউন্টির সাউরটন গ্রামের কাছে একটি প্রশিক্ষণ মহড়ার সময় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ উল্লেখ না করে একজন মুখপাত্র বলেন, ‘এই দুঃখের সময়ে আমরা তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

সূত্র: এএফপি