রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও আশপাশের সমুদ্র এলাকায় বুধবার (৬ মে) সন্ধ্যা থেকে ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণানুষ্ঠান আয়োজনের কয়েকদিন আগে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার এ দাবি করল মস্কো।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত মোট ৩৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
চলতি সপ্তাহে দুই দেশই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। ইউক্রেন ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, রাশিয়া তা উপেক্ষা করে।
অন্যদিকে, ক্রেমলিন ৮ ও ৯ মে যুদ্ধবিরতির দাবি জানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংশ্লিষ্ট আয়োজনের সাথে মিল রেখে এ সময় নির্ধারণ করা হয়।
সূত্র: বাসস



