ইরান যুদ্ধের কারণে আগামী শীতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে কি-না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সুইস ফেডেরাল ইলেকট্রিসিটি কমিশন।
বৃহস্পতিবার (৭ মে) সংস্থাটি এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি আরো খারাপ হলে এর প্রভাব গোটা ইউরোপ ও সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের ওপর পড়তে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন যে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে।
এদিকে ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি সতর্ক করেছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি না বাড়ালে চলতি বছরের জুনের মধ্যেই ইউরোপজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে।
সূত্র : বিবিসি



