আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশাধিকারে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়।
শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ কথা বলেছেন।
কোপেনহেগেন থেকে এএফপি জানায়, এর আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়।
ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বারো বলেন, ‘জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে কারো প্রবেশাধিকারের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।’
সূত্র : এএফপি



