গাজার মানবিক সঙ্কট এখনই শেষ করা উচিৎ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

গাজার দুর্ভিক্ষ এবং হতাশার চিত্র খুবই ভয়াবহ। সেখানে ফিলিস্তিনিদের, বিশেষ করে বাচ্চাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা প্রদান করা খুবই অযৌক্তিক। এটি একটি মানবিক সঙ্কট, যার এখনই অবসান হওয়া উচিৎ।

নয়া দিগন্ত অনলাইন
ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী |আল জাজিরা

গাজার মানবিক সঙ্কটের এখনই অবসান হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেমার। শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সঙ্কট অবসানের জন্য এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় তিনি যুক্তরাজ্য কিভাবে সহযোগিতা করতে পারে তার রূপরেখাও তুলে ধরেন।

ডেইলি মিররের এক নিবন্ধে ব্রিটিশ নেতা লিখেছিলেন, গাজার দুর্ভিক্ষ এবং হতাশার চিত্র খুবই ভয়াবহ। সেখানে ফিলিস্তিনিদের, বিশেষ করে বাচ্চাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা প্রদান করা খুবই অযৌক্তিক। এটি একটি মানবিক সঙ্কট, যার এখনই অবসান হওয়া উচিৎ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সহায়তায় দেয়া বরাদ্ধ এখনো গাজায় পৌঁছানো হয়নি। সুতরাং সরকারের দায়িত্ব আরো বেড়ে গেল।

তিনি বলেন, ইসরাইল কয়েকটি দেশকে গাজায় ত্রাণ ফেলার অনুমতি দিচ্ছে। তবে এই অনুমতিটি অনেক পরে এসেছে। আমরা এতে থেমে থাকব না। বরং সাধ্যের সবটুকু দিয়ে গাজাবাসীর জন্য যা করা যায়, ভায়া হয়ে সবই করব।

তিনি আরো বলেন, আমরা জর্ডান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে গাজায় ত্রাণ ফেলতে কাজ করব।