যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। এ সময় কিয়েভে ৮৫টি ড্রোন ও একটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়।
আলাস্কায় অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি রাশিয়ার তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন আক্রমণ বন্ধে কোনো সাফল্য ছাড়াই শেষ হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মস্কো ‘একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল এবং ৮৫টি শাহেদ-টাইপ’ ড্রোন দিয়ে আক্রমণ করেছে। পাশাপাশি চারটি অঞ্চলে ‘সম্মুখ রেখার এলাকা’ আক্রমণ করেছে।
তারা আরো জানিয়েছে, আক্রমণটা ১৫ আগস্ট সন্ধ্যায় শুরু হয়েছিল- যখন পুতিন ও ট্রাম্পের বৈঠক চলছিল।
কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে।
যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দিলেও ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে।
ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনো আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
সূত্র : রয়টার্স ও অন্যান্য



