গ্রিসের সিফনোসে দ্বীপে সোমবার (১৭ আগস্ট) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দমকল বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে পাইলট ও দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, একটি শুষ্ক পাহাড়ের ঢালে আগুনের একটি গোলা থেকে কালো ধোঁয়ার স্তম্ভ তৈরি হচ্ছিল।
সূত্র: রয়টার্স



