উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দুজন ইহুদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
বুধবারের ওই ঘটনার পর সংসদে দাঁড়িয়ে কথা বলেন তিনি। জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি



