গ্রিসে ওয়েস্ট নাইল ভাইরাসে ১৯ জনের মৃত্যু

গ্রিসে ওয়েস্ট নাইল ভাইরাসে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৩২ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ওয়েস্ট নাইল ভাইরাসের নমুনা
ওয়েস্ট নাইল ভাইরাসের নমুনা |সংগৃহীত

গ্রিসে ওয়েস্ট নাইল ভাইরাসে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৩২ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাতীয় জনস্বাস্থ্য সংস্থার সর্বশেষ মহামারী-সংক্রান্ত এক প্রতিবেদনে জানা গেছে, চলতি সপ্তাহে ৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সংক্রমণের তীব্র বৃদ্ধি নির্দেশ করে।

মৃত ১৯ জনের বয়স ৬৬ থেকে ৯২ বছরের মধ্যে ছিল। দেশজুড়ে ৮৯ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আত্তিকা অঞ্চলে সংক্রমণের একটি উল্লেখযোগ্য অংশ শনাক্ত হয়েছে। অঞ্চলটির পৌরসভাগুলো মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করেছে।

পাল্লিনির কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের নালাগুলো পর্যবেক্ষণ করতে একটি ডিজিটাল ঝুঁকি মানচিত্র ব্যবহার করছে এবং স্ত্রী মশা ধরার জন্য বিশেষ ফাঁদ স্থাপন করছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বাসিন্দাদের, বিশেষ করে বয়স্কদের, শরৎকালজুড়ে মশার কামড় থেকে নিজেদের রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন অব্যাহত রাখতে অনুরোধ করেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি