ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে শিশুসহ ১৮ জনের মৃত্যু

ইউরোপজুড়ে তাপপ্রবাহের কারণে ফ্রান্সে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাড়ির ভেতরে আটকে পড়া দুই শিশু অতিরিক্ত গরমে মারা গেছে বলে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সে তাপমাত্রা বাড়ায় ভোগান্তিতে জনগণ
ফ্রান্সে তাপমাত্রা বাড়ায় ভোগান্তিতে জনগণ |সংগৃহীত

ইউরোপজুড়ে তাপপ্রবাহের কারণে ফ্রান্সে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাড়ির ভেতরে আটকে পড়া দুই শিশু অতিরিক্ত গরমে মারা গেছে বলে জানানো হয়েছে।

সোমবার (২২ জুন) এই তাপপ্রবাহ বেশ কয়েকটি শহরে তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে। তাপপ্রবাহের কারণে ফ্রান্সের স্কুলগুলো বন্ধ এবং তাদের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ব্রিটেনের আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে, এই সপ্তাহে জুন মাসের তাপমাত্রা রেকর্ড ভাঙতে পারে।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় ওয়াইন উৎপাদনকারী শহর বোর্দোতে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (১০৭ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়ে গত আগস্টের রেকর্ড ভেঙেছে।

অন্যদিকে মধ্য ফ্রান্সের পোয়াতিয়েতে তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ১৯৪৭ সালের আগের সর্বোচ্চ রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, সোমবার ইউরোপ মহাদেশটি তার ঐতিহাসিক স্বাভাবিক তাপমাত্রা থেকে সবচেয়ে দূরে অবস্থান করছিল।

বিশ্ব আবহাওয়া সংস্থার এপ্রিল মাসের এক প্রতিবেদনে দেখা গেছে, ইউরোপের তাপমাত্রা বৈশ্বিক হারের দ্বিগুণেরও বেশি হারে বাড়ছে।

সূত্র: রয়টার্স