মস্কোতে গতরাতে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা : মেয়র

মস্কো অঞ্চল লক্ষ্য করে গতরাতে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। রাশিয়ার রাজধানীর মেয়র এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

মস্কো অঞ্চল লক্ষ্য করে গতরাতে ৩৯০টির বেশি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। রাশিয়ার রাজধানীর মেয়র এ তথ্য জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এসব হামলা চলানো হয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৩৯০টির বেশি ড্রোন উড়ে আসে। এর বেশিভাগই শহরে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষা বাহিনী নিষ্ক্রিয় করে। মস্কোর দিকে আসার সময় শত্রুপক্ষের ৮১টি মানববিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করা হয়েছে।’

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভও জানান, ড্রোন হামলায় চেখভ শহর ও ভাউলোভো গ্রামের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বাসস