লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত

লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লাটভিয়ার সামরিক বাহিনী একটি ড্রোন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করেছে
লাটভিয়ার সামরিক বাহিনী একটি ড্রোন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করেছে |সংগৃহীত

লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী শুক্রবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

সোমবার ন্যাটোর বাল্টিক আকাশসীমা নিরাপত্তা মিশনে মোতায়েন ফরাসি যুদ্ধবিমান লাটভিয়ায় একটি ড্রোন ভূপাতিত করে। দেশটির ওপর ন্যাটোর দ্রুত সাড়াদানকারী বাহিনীর কোনো বিচ্ছিন্ন ড্রোন ভূপাতিত করার ঘটনা এটিই প্রথম।

লাটভিয়ার সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, হুমকি এখন আর নেই। মিত্রবাহিনীর যুদ্ধবিমান ন্যাটোর সদস্য দেশটির আকাশসীমায় ঢুকে পড়া চালকবিহীন আকাশযানটি সফলভাবে ধ্বংস করেছে।

মঙ্গলবার কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে জানান, গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন খুঁজে পায়। এছাড়া একটি ড্রোন নিয়ন্ত্রিত আকাশসীমায় ঢুকে পড়ার পর হ্যানোভার বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়।

ইউরোপে অননুমোদিত ড্রোনের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে।

সূত্র: বাসস