৩ দেশের সাথে সীমান্ত পারাপার স্থগিত করল রাশিয়া

ফিনল্যান্ড, লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী সাতটি রেল চেকপয়েন্ট দিয়ে ১ জুলাই থেকে মানুষ, যানবাহন, পণ্য ও মালামাল পারাপার সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার পতাকা
রাশিয়ার পতাকা |সংগৃহীত

ফিনল্যান্ড, লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী সাতটি রেল চেকপয়েন্টে সাময়িকভাবে সীমান্ত পারাপার স্থগিত করেছে রাশিয়া। মঙ্গলবার (৩০ জুন) এ আদেশ জারি করেছে দেশটি।

একটি সরকারি আদেশে বলা হয়েছে, ১ জুলাই থেকে রেল ক্রসিংগুলো দিয়ে মানুষ, যানবাহন, পণ্য ও মালামাল পারাপার বন্ধ হয়ে যাবে।

এতে আরো বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফিনল্যান্ড, লাটভিয়া ও এস্তোনিয়াকে এই সিদ্ধান্তের কথা অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তের কারণ জানায়নি রুশ সরকার।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি