বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

বুগেনহাউট শহরে একটি ট্রেন একটি স্কুলবাসে ধাক্কা দিলে দুই কিশোরসহ অন্তত চারজন নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৪
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৪ |সংগৃহীত

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছের বুগেনহাউট শহরে একটি ট্রেন একটি স্কুলবাসে ধাক্কা দিলে দুই কিশোরসহ অন্তত চারজন নিহত হন।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার বেলজিয়ামের উত্তরাঞ্চলে সাত শিশুকে নিয়ে যাচ্ছিল একটি স্কুল-মিনিবাস৷ একটি ট্রেন মিনিবাসটিতে ধাক্কা দিলে চারজনের মৃত্যু হয়।

বেলজিয়ামের পরিবহন মন্ত্রী জঁ-লুক ক্রুকেকে উদ্ধৃত করে আরটিএল টিভি জানায়, নিহতদের মধ্যে বাসচালক এবং শিশুদের সাথর থাকা এক প্রাপ্তবয়স্ক ব্যক্তিও রয়েছেন৷

সূত্র : ডয়চে ভেলে