ইউক্রেনে একটি ‘এসইউ-২৪এম’ মডেলের বোমারু বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) খমেলনিৎস্কি অঞ্চলে একটি অভিযান পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্তাধীন রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, উদ্ধারকারী ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে কাজ করছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


