আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক, যা চায় রাশিয়া

রাশিয়ার জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হবে এমন একটি চুক্তি, যা যুদ্ধবিরতি তৈরি করবে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রাখবে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড নিজের নিয়ন্ত্রণে রাখা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের মাধ্যমে দ্রুত দেশটি দখলের পরিকল্পনা ব্যর্থ হলেও সাম্প্রতিক মাসগুলিতে যুদ্ধক্ষেত্রে ধারাবাহিক সাফল্য পেয়েছে রাশিয়া। এর ফলে পুতিন মনে করছেন, সামরিকভাবে তার প্রাধান্য রয়েছে।

ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হার্বস্ট জানান, পুতিন ইতোমধ্যেই জানেন একটি সম্ভাব্য চুক্তির রূপ- যুদ্ধবিরতি এবং ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা। হার্বস্টের মতে, এটি পুতিনকে সমগ্র ইউক্রেনের উপর নিয়ন্ত্রণ দেবে না। তবে তিনি আরো কিছু না পেলে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, শর্ত ছিল যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়া।

সেন্টার ফর ইউরোপীয় পলিসি অ্যানালাইসিসের (সিপা) ডেমোক্র্যাটিক রেজিলিয়েন্সের পরিচালক স্যাম গ্রিনের মতে, রাশিয়ার জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হবে এমন একটি চুক্তি, যা যুদ্ধবিরতি তৈরি করবে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রাখবে। একইসাথে ইউক্রেনের পক্ষে মাটিতে বা আকাশে প্রকৃত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে না।

সূত্র : আল জাজিরা