ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী দেশজুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী দেশজুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।

এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়া একটি ‘ব্যাপক হামলার’ প্রস্তুতি নিচ্ছে এবং জনগণকে বিমান হামলার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানান।

এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকের পর এই হামলাগুলো ঘটল। বৈঠকে তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।

একজন স্থানীয় কর্মকর্তা জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে ৫ ও ১২ বছর বয়সী দু’টি শিশুসহ ছয়জন নিহত হন।

তিনি আরো জানান, দুই শিশুসহ আরো আটজন আহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, রাতে একজন নিহত হয়েছেন এবং তিনটি অনাবাসিক ভবনে আগুন লেগেছে।

সূত্র: বিবিসি