ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার ঠিক আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় রুশ হামলায় দুই ব্যক্তি নিহত এবং আরো দুই ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অর্থোডক্স ইস্টার উপলক্ষে একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার ঠিক আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় রুশ হামলায় দুই ব্যক্তি নিহত এবং আরো দুই ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির এক সামরিক কর্মকর্তা আজ এ তথ্য জানিয়েছেন।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, ‘আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।’

তিনি আরো জানান, এই ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়েছেন।

সূত্র : বাসস