হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম শুক্রবার (২৬ জুন) বলেছেন, লেবাননের দখলকৃত অঞ্চল থেকে নিঃশর্তে সরে যাওয়া ছাড়া ইসরাইলের আর কোনো বিকল্প নেই। একইসাথে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো উদ্যোগও তিনি প্রত্যাখ্যান করেন।
আশুরা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েক হাজার সমর্থকের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে কাসেম বলেন, ‘ইসরাইলের সামনে আমাদের লেবাননের এক ইঞ্চি ভূখণ্ড থেকেও সম্পূর্ণ সরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসরাইলকে অবশ্যই কোনো শর্ত ছাড়াই চলে যেতে হবে।’
লেবানন ও ইসরাইলের কর্মকর্তারা যখন ওয়াশিংটনে সরাসরি আলোচনা করছেন, তখন কাসেম বলেন, তার সংগঠন সম্পর্ক স্বাভাবিক করা, বৈরিতার অবসান, ইসরাইলের কোনো ধরনের সুবিধা অর্জন কিংবা লেবাননের মাটিতে তাদের আংশিক উপস্থিতি— কোনোটিই মেনে নেয়া হবে না।
তিনি বলেন, ‘ইসরাইলকে অপমানিত ও পরাজিত হয়ে লেবানন ছাড়তে হবে। আর সেটাই ঘটবে।’
সূত্র: বাসস



