থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর ১১ বছর বয়সী এক কিশোরের পিকআপ উঠে যাওয়া কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
এ ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়।
মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুনারাত জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।
ঘাতক পিকআপ চালাচ্ছিল ১১ বছর বয়সী এক কিশোর, যার মালিক তার মা-বাবা। দুর্ঘটনার পর পরই ওই কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের ওই এলাকায় ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু তাদের পাঁচ অনুসারীকে সাথে নিয়ে একটি ধর্মীয় তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ভিক্ষুরা জানান, হাঁটার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে সরাসরি তাদের দলের ওপর উঠে পড়ে।
সূত্র : ডয়চে ভেলে



