জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

টোকিওর শেয়ারবাজার নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ২১ শতাংশ কমে গেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক বেঞ্চমার্ক ৩ দশমিক ৪৪ শতাংশ কমেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ওয়াল স্ট্রিটের প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির হিড়িকের পর শুক্রবার (২৬ জুন) জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ৩ শতাংশেরও বেশি দরপতন হয়েছে।

টোকিওর শেয়ারবাজার নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ২১ শতাংশ কমে গেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক বেঞ্চমার্ক ৩ দশমিক ৪৪ শতাংশ কমেছে।

এর ফলে বৈশ্বিক শেয়ারবাজারের ওঠানামার এক অস্থির সপ্তাহের শেষ দিকেও বড় ধরনের চাপ দেখা গেছে।

সূত্র: বাসস