রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২০ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক এক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, ‘আজ আমাদের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।’
তিনি আরো বলেন, এটি প্রকৃত অর্থে একটি সর্বাত্মক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার মডেল হিসেবে কাজ করছে।
সূত্র: বাসস



