চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় শুক্রবার (২১ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে এবং এখানো ১০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গত জুলাই মাসে টাইফুন মেসাক চীনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। গুয়াংজি অঞ্চলে ওই সময় প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
তবে শুক্রবার ১৫৯ জনের মৃত্যু এবং ১০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। বন্যার ছয় সপ্তাহ পর কেন মৃতের সংখ্যার হালনাগাদ ঘোষণা করা হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিসিটিভি জানায়, গুয়াংজির নান্নিং ও গুইগ্যাং শহরে ১৬ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: এএফপি



