ইসরাইলের সাথে আলোচনার আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

গাজার মতো ধ্বংস এড়াতে ইসরাইলের সাথে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন |সংগৃহীত

গাজার মতো ধ্বংস এড়াতে ইসরাইলের সাথে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

রোববার (৫ এপ্রিল) টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান তিনি।

অঞ্চলটিকে তিনি গাজার মতো ধ্বংস হতে দেবেন না বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।

ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে।

আউন বলেন, ‘ইসরাইল দক্ষিণ লেবাননে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে, এটি সত্য।’

তিনি আরো বলেন, ‘গাজা ধ্বংস হয়েছে। ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এরপরও তারা আলোচনায় বসেছে। তাহলে অন্তত যে সব বাড়িঘর এখনো ধ্বংস হয়নি, আমরা কেন সেগুলো রক্ষা করার জন্য আলোচনা করব না?’

সূত্র: বাসস