দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ শতাংশের বেশি হ্রাস

দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার কসপি সূচকে সোমবার (১৩ জুলাই) সকালে বড় ধরনের পতন দেখা দিয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হওয়ায় সূচকটি ৫ শতাংশেরও বেশি কমে যায়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার কসপি সূচকে সোমবার (১৩ জুলাই) সকালে বড় ধরনের পতন দেখা দিয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হওয়ায় সূচকটি ৫ শতাংশেরও বেশি কমে যায়।

শেয়ার বাজার শুরুর পর কসপি সূচক ৫ দশমিক ৬ শতাংশ কমে সাত হাজার ৫৮ দশমিক ৮২ পয়েন্টে নেমে আসে। বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধরনের দরপতন দেখা যায়।

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারের দাম ১০ দশমিক ১ শতাংশ কমে যায়। যদিও এর আগে শুক্রবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির যুক্তরাষ্ট্রের শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ বেড়েছিল।

সূত্র: বাসস