ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়।

নয়া দিগন্ত অনলাইন
আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা
আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে বিদ্যুৎকেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া অফিস জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির অভ্যন্তরীণ সীমানার বাইরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ফলে তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর এর কোনো প্রভাব পড়েনি।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে মিডিয়া অফিস।

সূত্র: আল জাজিরা