যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত

গত মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে চার হাজার ৩৩২ জন নিহত এবং আরো ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা
দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা |ফাইল ছবি

যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

মানসুরি ও নাবাতিয়েহ আল-ফাওকা শহরে গোলাবর্ষণ এবং কাফার তেবনিত শহরে একটি ‘বড় আকারের বোমা হামলা’ চালিয়েছে ইসরাইলি বাহিনী।

দুই রাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যেই দেশটিতে ইসরাইলের এই সামরিক অভিযান চলছে।

গত মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে চার হাজার ৩৩২ জন নিহত এবং আরো ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই