ইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশের বিরুদ্ধে আপিল করবে পাকিস্তান সরকার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে হাসপাতালে নেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে দেশটির সরকার।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান |সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে হাসপাতালে নেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে দেশটির সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার এ কথা জানিয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি জানান, আদালতের এই আদেশ ‘আইনের নির্ধারিত সীমার মধ্যে পড়ে না’।

আইনমন্ত্রী আরো জানান, সরকার ইমরান খানের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতালে করানোর অনুরোধ জানিয়েছে।

সূত্র: বাসস