ওয়াংচুক অনশন শেষ করলেও আন্দোলন চলবে : ককরোচ পার্টি

সোনাম ওয়াংচুক তার ২৬ দিনের অনশন শেষ করলেও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন।

নয়া দিগন্ত অনলাইন
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে |নয়া দিগন্ত

সোনাম ওয়াংচুক তার ২৬ দিনের অনশন শেষ করলেও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন।

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরের মূল মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সিজেপি নেতারা আন্দোলনকারীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এসময় তারা ঘোষণা করেন যে, সোনাম ওয়াংচুকের আমরণ অনশন শেষ হলেও আন্দোলন চলবে।

অভিজিৎ দীপকে বলেন, ‘নিজের জীবন বিপন্ন করে সোনাম স্যার গোটা জাতিকে জাগিয়ে তুলেছেন এবং দেশের জন্য তিনি যা করেছেন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু যন্তর মন্তরের প্রতিবাদ চলবে।’

তিনি আরো বলেন, ‘এটি শুধু একজন ব্যক্তি বা সিজেপির প্রতিবাদ নয়, এটি একটি যুব আন্দোলনে পরিণত হয়েছে। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস