ভারতের কর্ণাটকে একটি হোলি মিছিলে ইসরাইলের পতাকা সম্বলিত একটি প্লেকার্ড উড়িয়েছে অংশগ্রহণকারীরা। প্লেকার্ডে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিও ছিল।
শনিবার (৭ মার্চ) ভারতীয় একটি সংবামাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবামাধ্যমটি জানিয়েছে, কর্ণাটকের বেলাগাভিতে ওই হোলি মিছিলটি অনুষ্ঠিত হয়। তাতে অংশগ্রহণকারীদের এ সময় ওই প্লেকার্ড উড়িয়ে ইসরাইলপন্থী নানা স্লোগান দিতেও দেখা যায়।
এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে কট্টর হিন্দুরা ইসরাইল এবং নেতানিয়াহুর প্রতি নানাভাবে তাদের সমর্থন প্রকাশ করেছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইল গণহত্যা যুদ্ধ শুরু করার পর এবং সম্প্রতি ইরানে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পর থেকে, কট্টর হিন্দুরা এই পদক্ষেপের প্রশংসা করে আসছেন এবং তাদের সমর্থন করে যাচ্ছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।



