ইমরান খানের চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা : কী করবে সরকার?

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি তিন সদস্যের বেঞ্চ ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতাল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইমরান খান
ইমরান খান |ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শিফা হাসপাতালে স্থানান্তরের ব্যাপারে দেশটির সুপ্রিম কোর্টের দেয়া আদেশের পর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেছেন, ‘এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা হবে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) সিনেটে পিটিআই সিনেটরদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আদালতই একমাত্র মাধ্যম, যার সাহায্যে তার দল ‘একটি পথ তৈরি করতে পারবে’।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি তিন সদস্যের বেঞ্চ ইমরান খানকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতাল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

আদালত বলেছে, যেকোনো আসামির স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে।

ইমরান খানের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে আদালত।

সেইসাথে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করার পর তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল ও তার বোন উজমা খান তার সাথেই থাকবেন বলেও আদেশ দিয়েছে আদালত।

সূত্র : বিবিসি