নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৭৮, নিখোঁজ ১২০০

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বন্যায় শুক্রবার (২৮ আগস্ট) নিহতের সংখ্যা বেড়ে ৪৭৮ জনে দাঁড়িয়েছে এবং এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বন্যাকবলিত এলাকা
নেপালের বন্যাকবলিত এলাকা |সংগৃহীত

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বন্যায় শুক্রবার (২৮ আগস্ট) নিহতের সংখ্যা বেড়ে ৪৭৮ জনে দাঁড়িয়েছে এবং এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের বন্যায় নিহতের সংখ্যা ৪৭৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে নেপালের পুলিশ।

এদিকে, চীন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর ফলে মোট নিহতের সংখ্যা ৪৭৮ জনে পৌঁছেছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩৩টি দেশের ৫৯৬ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল পর্যটন বোর্ড জানায়, আরো ১২৭ জন নেপালি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

চীন জানিয়েছে, তিব্বতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ২৬০ বিদেশীসহ ৫৫৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নেপাল ও চীনের দেয়া তথ্য অনুযায়ী, ৮৫৬ বিদেশীসহ প্রায় এক হাজার ২৮১ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশীদের বেশিভাগই ভারতীয় নাগরিক।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতের গিয়িরং কাউন্টির ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শত শত বাসিন্দা, নির্মাণশ্রমিক ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি