যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান

সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারো আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা
ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারো আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের বলেন, ‘ইসলামাবাদ এমওইউয়ের আওতায় সব পক্ষকে আবারো আলোচনায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছে।’

তিনি বলেন, চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলতে পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে।

সূত্র: বাসস