ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিশাল জয়

নয়া দিগন্ত অনলাইন

ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাক-ভারত বিতর্ক প্রতিযোগিতায় ভারতীয়দের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে পাকিস্তানি ছাত্ররা। শুক্রবার পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান ও ভারতীয় ছাত্রদের মাঝে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিষয়বস্তু ছিল- পাকিস্তান বিষয়ে ভারতীয় পলিসি জাতীয় নিরাপত্তার স্বার্থে নাকি জনগণকে উস্কে দেয়ার জন্য রাজনৈতিক বকওয়াস? এই প্রতিযোগিতায় পাকিস্তানি ছাত্ররা ১০৬ নম্বর জিতেছে। আর ভারতীয় ছাত্ররা পেয়েছে মাত্র ৫০ নম্বর। এভাবে পাকিস্তানিদের কাছে বড় ধরনের পরাজয়ের শিকার হয় ভারতীয় শিক্ষার্থীরা।

সূত্র : জিও নিউজ