পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের কাছে এক প্রতিবাদ সভায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সোয়াত উপত্যকার একটি রাস্তায় পাহারায় দাঁড়িয়ে আছেন একজন পুলিশ
সোয়াত উপত্যকার একটি রাস্তায় পাহারায় দাঁড়িয়ে আছেন একজন পুলিশ |সংগৃহীত

পাকিস্তানের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের কাছে এক প্রতিবাদ সভায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাবালে এই ঘটনা ঘটে।

সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশপথে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি করার চেষ্টা করলে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটায়।

সোয়াতের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ফিদা হুসেন বলেছেন, এতে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা