আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার হিমন্ত বিশ্ব শর্মার শপথ

আসামের বিধানসভা নির্বাচনে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শপথ গ্রহণ অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা
শপথ গ্রহণ অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা |সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (১২ মে) গুয়াহাটিতে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।

সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করা শুভেন্দু অধিকারীও। তাছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারাও যোগ দিয়েছিলেন এ অনুষ্ঠানে।

আসামের বিধানসভা নির্বাচনে এনডিএ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি ৮২টি আসন জিতেছে, আর তার মিত্র দল অসম গণ পরিষদ (এজিপি) ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রত্যেকে ১০টি করে আসন পেয়েছে।

সূত্র : বিবিসি