ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান ও আমিরাত

সাধারণত সৌদি আরবের তারিখ অনুসরণ করে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী সৌদি ও আমিরাতে যদি ৬ জুন ঈদ হয়, তবে বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হবে ৭ জুন।

নয়া দিগন্ত অনলাইন
ঈদের চাঁদ
ঈদের চাঁদ |সংগৃহীত

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ সংস্থাগুলো।

আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’র প্রধান ইব্রাহিম আল জারওয়ান বুধবার (২১ মে) জানিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে আমিরাতে ঈদ উদযাপন হবে ৬ জুন শুক্রবার।

অন্যদিকে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো বৃহস্পতিবার (২২ মে) জানিয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী ২৭ মে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। কারণ চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা ৩৪ মিনিট এবং সূর্যাস্ত-চন্দ্রাস্তের ব্যবধান মাত্র ৩৭ মিনিট। ফলে সেখানে জিলহজ মাস শুরু হবে ২৯ মে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন শনিবার।

সাধারণত সৌদি আরবের তারিখ অনুসরণ করে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী সৌদি ও আমিরাতে যদি ৬ জুন ঈদ হয়, তবে বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হবে ৭ জুন।

সূত্র : দ্য ডন, গালফ নিউজ

Topics