ভারতে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে মধ্যপ্রদেশের সাগর জেলায় এ ঘটনা ঘটে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে, গ্রামগুলোতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মদের দোকান সিল করে দিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, সরকার দায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে। মন্ত্রী ও কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেয়া হয়েছে
তিনি জোর দিয়ে বলেন, তার সরকার এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া এক্সপ্রেস



