বিধানসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসেবে বুধবার (১৩ মে) শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী।

নয়া দিগন্ত অনলাইন
শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী
শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী |সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসেবে বুধবার (১৩ মে) শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর- দুটি আসন থেকেই জয়ী হয়েছেন তিনি, তবে আজ ভবানীপুরের বিধায়ক হিসেবেই তিনি শপথ নেন।

এই আসন থেকেই মমতা ব্যানার্জী তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

নিয়ম অনুযায়ী, তার জেতা দু’টি আসনের মধ্যে থেকে যে কোনো আসনের বিধায়ক হিসেবে তাকে পদত্যাগ করতে হবে।

নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে এখনো পদত্যাগ না করলেও তিনি বলেছেন, ‘আমি ভবানীপুর থেকে শপথ নিয়েছি। নিয়ম অনুযায়ী আমাকে একটি আসন ছাড়তে হবে। তবে, আমি নন্দীগ্রাম কেন্দ্রের দেখাশোনা চালিয়ে যাব।’

অন্যান্য নবনির্বাচিত বিধায়করাও বুধবার শপথগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া।

এর আগে, মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথগ্রহণ করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রভি তাকে শপথবাক্য পাঠ করান।

বৃহস্পতিবারও বেশ কয়েকজন বিধায়কের শপথ নেয়ার কথা রয়েছে।

লোকভবনে (আগেকার রাজভবন) আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষদীয় রীতি অনুযায়ী, নতুন বিধায়কদের শপথগ্রহণ করানোর দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার।

সূত্র: বিবিসি