ককরোচ মুভমেন্ট

উত্তাল ভারতের রাজধানী, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে কমপক্ষে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা
নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা |সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে কমপক্ষে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, বুধবার (২২ জুলাই) সকালে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও ও খান মার্কেটসহ ১৬টি দিল্লি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

ডিএমআরসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘নিরাপত্তাজনিত কারণে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

পোস্টে বলা হয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েটে ইন্টারচেঞ্জ সুবিধা চালু থাকবে

এর আগে, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সংসদ অভিমুখে বিক্ষোভের ডাক দেয়। এতে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ মধ্য দিল্লিতে সমবেত হওয়ায় সোমবার বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়।

সূত্র: এনডিটিভি