ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী |সংগৃহীত

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সোমবার (১৮ মে) রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল একথা জানান।

তিনি বলেন, চলতি মাস পর্যন্ত প্রকল্পগুলোর সুবিধা মিলবে, তবে আগামী মাস থেকে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে।

মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত সহায়তা দেয়া হত, সেগুলো আর চালু রাখা হবে না।

খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এই সিদ্ধান্তের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিন ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ করে দিলো রাজ্য সরকার।

সূত্র : ইটিভি ভারত ও অন্যান্য