পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাৎ করেছেন।
ইরানি প্রতিনিধিদল ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
তবে ইরানের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, এই বৈঠকটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার বিস্তারিত বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র : বিবিসি



