ইরান-ইসরাইল যুদ্ধ : সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

‘আমরা বিশ্বাস করি উত্তেজনা কমাতে সকলেরই সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করা উচিত।’

নয়া দিগন্ত অনলাইন
রাজ্যসভায় বক্তব্য রাখছেন এস জয়শংকর
রাজ্যসভায় বক্তব্য রাখছেন এস জয়শংকর |সংগৃহীত

ইরানের সাথে ইসরাইল ও ‍যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। এতে গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে কৌশলী অবস্থান নিয়েছে ভারত। দেশটি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সোমবার (৯ মার্চ) রাজ্যসভায় বক্তব্য প্রদানকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, আলোচনা ও কূটনীতিই শান্তির একমাত্র সমাধান।

জয়শংকর আরো বলেন, আলোচনা ও কূটনীতি উভয় পক্ষের উত্তেজনা হ্রাসের একমাত্র পথ। আমাদের সরকার গত ২৮ ফেব্রুয়ারি বিবৃতি জারি করে এই যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিল। আমরা বিশ্বাস করি উত্তেজনা কমাতে সকলেরই সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করা উচিত।